মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
চকরিয়া উপজেলাধীন খুটাখালী কিশলয় আদর্শ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০১৭ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোঃ তৈয়বের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক ঈদি আমিন চৌধুরীর সঞ্চালনায় ২৮জানুয়ারি সকাল ১০টায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা যেমন খুশি তেমন সাজ, কবিতা আবৃতি ও দেশাত্ববোধক গানের সাথে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করে। উপস্থিত সকলে করতালির মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে উৎসাহিত করেন। পরে বিভিন্ন খেলা ও সংস্কৃতিক বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রাঙ্গনে পৌঁছালে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ (অনার্স) এমএ। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন 'কিশলয় আদর্শ বালিকা বিদ্যালয়ের সুশৃঙ্খল পাঠদান ও পরীক্ষার চকৎকার ফলাফল চতুর্দিক প্রকাশিত হচ্ছে বলে আমি শুনেছি। বিদ্যালয়টির আরো উন্নতিলাভে শিক্ষক ও অভিভাবক মহলকে আরো সচেতন হতে হবে এবং এতে উপজেলা পারিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।' বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও নব নির্বাচিত জেলা পরিষদের সদস্য জাহেদুল ইসলাম লিটু, কক্সবাজার জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য অধ্যাপক সোলতান আহমদ, খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম বেলাল আজাদ, সহ সভাপতি বাহাদুর হক ও যুগ্ন সম্পাদক খালেদ মোর্শেদ হিরু । আরো উপস্থিত ছিলেন মিলেনিয়াম স্কলার্সের প্রধান শিক্ষক মোঃ শাহাজান, কিশলয় আদর্শ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম আকবর হোসাইন, মৌঃ নুরুল ইসলাম, এহেছানুল কবির, শিদুল কান্তি শর্মা, রিদুয়ানুল হক, আমিরুল কবির, বেলাল উদ্দিন, জয়নাব বাহার, নুর জাহান, নাজমা আক্তার সিদ্দিকী, সাইদা জেসমিন মুন্নি, আনোয়ার হোসাইন, আমিন কাদেরী, কাকলী বডুয়া ও কমিটির অভিভাবক সদস্য ছৈয়দ করিম। বিদ্যালয়ের প্রতিষ্ঠতা সভাপতি ও প্রধান শিক্ষক চৌধুরী মোঃ তৈয়ব অনুষ্ঠান সুন্দর ও সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও উপস্থিত সকলের সু-স্বাস্থ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালী কিশলয় আদর্শ বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
Rating: 5
Reviewed By: Unknown