মোঃ রফিকুল ইসলাম, লামা :
বছরের ১ম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্তমান সরকার। জানুয়ারীর ১ তারিখে বই প্রদান আজ বাংলাদেশের সকল জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে পরিনত হয়েছে বই উৎসবে।
কিন্তু বান্দরবানের লামায় এখনও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন বিষয়ের মোট ১২টি বই আসেনি শিক্ষার্থীদের হাতে। তারমধ্যে ৯ম শ্রেণীর ইংরেজী ১ম পত্র, গণিত ও বিজ্ঞান, মানবিক, কমার্স গ্রুপের ৩টি করে ৯টি গ্রুপ সাবজেক্ট এবং ৬ষ্ট থেকে ৯ম শ্রেণীর বৌদ্ধ ধর্ম বই। নতুন বছরের ২১দিন অতিবাহিত হলেও এখনও সংশ্লিষ্ট বিভাগের অফিসাররা বলতে পারছেনা বাকী বই কবে নাগাদ শিক্ষার্থীরা পাবেন। এতে করে একদিকে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম অন্যদিকে সরকারের শিক্ষা খাতের এক বড় অর্জন বই উৎসবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। লামা উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা না পাওয়া বই দ্রুত তাদের হস্তগত করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে।
এই বিষয়ে লামা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সারা বান্দরবানে একই অবস্থা। সমস্যা নিরসনে জোর প্রচেষ্টা চলছে।
বই সমস্যা নিয়ে বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেছেন, বিষয়টি আমি দেখছি। বাকী বই গুলো ছাত্র-ছাত্রীদের হাতে পৌছে দিতে আমরা জোর চেষ্টা করে যাচ্ছি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: লামায় মাধ্যমিক পর্যায়ে আসেনি ১২ বিষয়ের বই, বিড়ম্বনায় শিক্ষার্থীরা
Rating: 5
Reviewed By: Unknown