• Latest News

    তরুণীর মামলায় গ্রেফতার ক্রিকেটার আরাফাত সানি!

    কক্সবার্তা অনলাইন ডেস্ক:
    তথ্য-প্রযুক্তি আইনে এক তরুণীর দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গ্রফতার করেছে পুলিশ

    মোহাম্মদপুর থানা পুলিশ। রবিবার সকালে তাকে আমিন বাজার থেকে গ্রেফতার করে।

    মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মীর জামাল উদ্দিন  এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, তথ্য-প্রযুক্তি আইনে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণী কয়েকদিন আগে মামলাটি করেন। আজই তাকে আদালতে পাঠানো হবে।

    এ বিষয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, 'বিষয়টি আমি শুনেছি। সানির প্রথম স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। সানি তার প্রাক্তন স্ত্রীর কিছু ছবি নতুন করে ফেসবুকে আপলোড করায় মামলা হয়েছে। যতটুকু শুনেছি এমনই ঘটনা।'

    বোর্ড সানির পাশে থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেছেন, 'এটা ওর একান্ত ব্যক্তিগত ব্যাপার। আগে আমাদের পুরো ঘটনা জানতে হবে। এরপর সিদ্ধান্ত নিতে পারবো। সানির পাশে আমার থাকবো কিনা।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: তরুণীর মামলায় গ্রেফতার ক্রিকেটার আরাফাত সানি! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান