• Latest News

    ‘কে কী বলল, তাতে কিছু আসে-যায় না’-সানি লিওন


    বিনোদন বার্তা:
    কক্সবার্তা ডট কম।।
    'দশ বছর অ্যাডাল্ট ফিল্মের জগতে কাটিয়েছি। এ রকম একটা জীবনে দশ বছর কাটানোর পর যে আত্মবিশ্বাস তৈরি হয়, সেটাই আমাকে চালিয়ে নিয়ে যাবে জীবনের শেষ দিন পর্যন্ত। আমাকে ঘিরে তর্ক-বিতর্ক চলছেই। কিন্তু বাইরে থেকে আমাকে নিয়ে কে কী বলল তাতে আমার কিছুই আসে-যায় না।' বলিউডের অভিনেত্রী সানি লিওন নিজের কথা এভাবেই জানিয়েছেন। ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান ওই অভিনেত্রী দীর্ঘদিন পর্নো চলচ্চিত্রের সঙ্গে জড়িত ছিলেন। ৩৫ বছর বয়স্ক ওই অভিনেত্রী নিজের জীবন নিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

    কারেনজিৎ কাউর ভোহরা তাঁর প্রকৃত নাম হলেও সানি লিওন নামেই তিনি পরিচিত। জন্ম ও বেড়ে ওঠা কানাডায় হলেও ভারতের সঙ্গেও তাঁর সম্পর্কটা নিবিড় ছিল বলেই জানিয়েছেন সানি। তিনি বলেন, 'আমি শৈশব থেকেই বলিউডের সব অনুষ্ঠান টিভিতে দেখতাম। ভারতের যে কোনো মেয়ের মতোই বলিউড আমাকে শৈশব থেকেই টেনেছে। কিন্তু ওই ইচ্ছেটা এতদিন পূরণ হয়নি। শৈশবেই মাকে হারিয়েছি। তাই আমাকে আমার জীবিকার কথা ভাবতে হয়েছিল।'

    সানি বলেন, 'তবে শৈশব থেকেই আমার মধ্যে স্বাধীনচেতা একটা মনোভাব কাজ করত। আমি ছোট থেকেই পাঞ্জাবি রীতিতে বড় হয়েছি। তাই বলিউড আমাকে স্বাভাবিকভাবেই আকর্ষণ করত।' 'আঠারো বছর বয়স থেকে নিজে নিজে দুঃসাহসী সিদ্ধান্ত নিয়েছি। ছোটবেলা থেকেই আমি বেশ একগুঁয়েমি আর জেদি ছিলাম।' তিনি আরো বলেন, 'আমার জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি আত্মবিশ্বাস অর্জন করেছি।'

    বলিউডের ব্যাপারে সানি বলেন, 'বলিউডে প্রথম যখন আসতে চাই, তখন টাকায় পোষায়নি। আমি বরাবরই প্রোফেশনাল ছিলাম। বলিউড হয়তো প্রথমটায় আমার ওপর অতটা আত্মবিশ্বাসী ছিল না। পরে 'বিগ বস' ছবিটি বলিউডে আমার পরিচিতি এনে দেয়। এরপর 'জিসম টু' ছবিতেও কাজ করি। কাজটা ফেলে দেইনি। আসলে বলিউডে আমি সব সময়ই একটা জায়গা চেয়েছিলাম।'

    সানি জানালেন, এখন তিনি অনেক ভালো হিন্দি বলতে শিখেছেন। এরই মধ্যে বলিউডে 'রইস' ছবিতে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন সানি লিওন। এটা তাঁর স্বপ্ন ছিল। জানালেন, শাহরুখের সঙ্গে অভিনয় করার স্বপ্নও পূরণ হয়েছে। তবে বলিউডে এসে এখনো সানি লিওনের বেশ কয়েকটা ইচ্ছে অধরা রয়ে গেছে। তিনি বললেন, 'সালমান খানের সঙ্গে কাজ করার ইচ্ছে আছে। এ ছাড়া আমার ছোটবেলায় খুব প্রিয় নায়ক আমির খানের সঙ্গেও কাজ করার ইচ্ছে আছে।'

    প্লেবয় এন্টারপ্রাইজের ভাইস প্রেসিডেন্ট ম্যাট এরিকসনকে বিয়ে করেছিলেন সানি। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছেন। এই প্রসঙ্গে জানিয়ে দিলেন, 'এখন আমি আগের থেকে অনেকটাই অভিজ্ঞ। আমার মনে হয়েছে, একজন পুরুষের মধ্যে আমি যা চাই, তার সবকিছুই ড্যানিয়েলের মধ্যে আছে। আমি খুব খুব সুখী ড্যানিয়েলকে পেয়ে।'

    বলিউডে এখন আস্তে আস্তে পায়ের তলার জমি শক্ত হচ্ছে সানি লিওনের। সানি বললেন, 'আমি এখন চাই ভারতের সব ভালো পরিচালকের ছবিতে ভালো চরিত্রে অভিনয় করতে। এটাই এখন আমার স্বপ্ন।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‘কে কী বলল, তাতে কিছু আসে-যায় না’-সানি লিওন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান