• Latest News

    ভেসে গেলো প্রথম সেশন

    স্পোর্টস বার্তা:
    ক্রাইস্টচার্চে বৃষ্টিতে ভেসে গেছে তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা। দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও হানা দিয়েছে বৃষ্টি। রবিবার খেলা আগে ভাগে শুরুর কথা থাকলেও এদিন বৃষ্টিতে খেলাটি এখনও শুরু করা যায়নি। ফলে কোনও বল মাঠে না গড়িয়েই মধ্যাহ্নভোজে যায় দুই দল।

    সেখানকার আবহাওয়া পূর্বাভাস বলছে এদিন পুরোভাগই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই মুহূর্তে খেলাটি কোন দিকে গড়াচ্ছে তা নির্ধারণ করে দিবে এই বৃষ্টি!


    নিউজিল্যাল্ড সফরের দ্বিতীয় ও শেষ এই টেস্টে বাংলাদেশ দল দ্বিতীয় দিনের শেষ বিকালে সাকিব ঝলকে স্বাগতিকদের চেয়ে এগিয়ে থেকে দিন শেষ করে। প্রথম ইনিংসে ২৮৯ রানের জবাব দিতে গিয়ে কিউইরা দ্বিতীয় দিনে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান তুলতে পেরেছে। বাংলাদেশ দল এখনও ২৯ রানে এগিয়ে। ম্যাচে কে আরও এগিয়ে যাবে সেটা জানতে রবিবার সকালের সেশনটা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু রবিবার প্রথম সেশন এরমাঝে চলে গেছে বৃষ্টির দখলে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ভেসে গেলো প্রথম সেশন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান