• Latest News

    বগুড়ায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

    দেশ বার্তা:
    বগুড়ার শাজাহানপুরের সুজাবাদ দক্ষিণপাড়া গ্রামে সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে তার বাবা কাঠমিস্ত্রি আবদুল মোত্তালেবকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতের ওই ঘটনায় মেয়ের মা রবিবার সকালে শাজাহানপুর থানায় মামলা করেন।

    বাদী অভিযোগ করেন, প্রথম স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর প্রায় ১২ বছর আগে তিন বছর বয়সের মেয়েকে সঙ্গে নিয়ে প্রতিবেশী মৃত খয়বর আলীর ছেলে আবদুল মোত্তালেবকে তিনি বিয়ে করেন। বর্তমানে তার মেয়ের বয়স ১৫-১৬ বছর। শনিবার রাতে তার মেয়ের ঘর থেকে চিৎকার শুনে এগিয়ে গেলে ঘটনা ফাঁস হয়ে যায়। পরে মেয়ে তার ওপর দীর্ঘদিন ধরে সৎ বাবার নির্যাতনের কথা প্রকাশ করে।
    ওই মেয়ে সাংবাদিকদের জানায়, সৎ বাবা মোত্তালেব তাকে দীর্ঘদিন কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি না হওয়ায় তাকে ভয় দেখানো হতো। গত ১৬ ডিসেম্বর রাত ১০টার দিকে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। এর দুদিন পর আবারও তার ওপর নির্যাতন চালানো হয়। শনিবার রাতেও একই কাজ করতে গেলে রাজি না হওয়ায় তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের চেষ্টা চালানো হয়। তখন তার চিৎকারে মা এগিয়ে এলে সৎ বাবা পালিয়ে যায়।

    এ ঘটনা জানাজানি হলে স্থানীয়রা শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাফিউল ইসলামকে ঘটনাটি জানান। তিনি নির্দেশ দিলে ওসি (তদন্ত) আবদুল হাকিম রবিবার দুপুরে আবদুল মোত্তালেবকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এ ব্যাপারে মেয়েটির মা থানায় তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

    শাজাহানপুর থানার ওসি (তদন্ত) আবদুল হাকিম জানান, শনিবার রাতে ধর্ষণের ঘটনায় রবিবার সকালে মামলা হয়েছে। দুপুরে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আবদুল মোত্তালেবকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে পাঠানো হবে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বগুড়ায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান