দেশ বার্তা:
ঠাকুরগাঁও থেকে হানিফ এন্টারপ্রাইজ নামে একটি বাসে ঢাকা যাওয়ার পথে যৌন হয়রানির শিকার হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। রবিবার বেলা ১১টার দিকে ওই ছাত্রীর মা বাসের ড্রাইভার ও হেল্পারের বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন।
অভিযোগে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টায় ঠাকুরগাঁও থেকে হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্টো - ৫৬০৯) একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তার মেয়ে। পথিমধ্যে ওই গাড়ির সুপারভাইজার মাসুদ ও ড্রাইভার রইজ মেয়েটিকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে।
পরে ঢাকার গাবতলীতে গাড়িটি পৌঁছালে ড্রাইভার ও সুপারভাইজার তাকে প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে একটি সিএনজিতে ওঠানোর চেষ্টা করে। মেয়েটি কৌশলে তার আত্মীয় স্বজনদেও ফোন করলে তারা সেখান থেকে ওই মেয়েকে উদ্ধার করে নিয়ে যান।
শহরের রেহানা পারভীন নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর অভিভাবক আশঙ্কা প্রকাশ করে জানান, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সবসময় তার সন্তানদের সঙ্গে কাউকে পাঠানো হয়ে ওঠে না। এ অবস্থায় একটি প্রতিষ্ঠিত কোচ সার্ভিসে এমন নির্যাতন হলে কীভাবে তারা মেয়ে সন্তানদের একা দূরে পাঠাবেন? তিনি এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
ঠাকুরগাঁও হানিফ কাউন্টারের ম্যানেজার নারায়ণ জানান, ঘটনাটি খুবই দুঃখ জনক। যেহেতু অভিযোগ পেয়েছি তাই অভিযুক্তদের বিরুদ্ধে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মশিউর রহমান বলেন, আমরা ওই মেয়ের মায়ের অভিযোগ শুনেছি। দোষীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া করা হবে।