• Latest News

    চাঁদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত



    দেশ বার্তা:
    চাঁদপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে মতলব উত্তর উপজেলার ডুগবি গ্রামের এ ঘটনা ঘটে।

    নিহত মজিদের বাড়ি মতলব উত্তর উপজেলায় এবং হাবুর বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

    মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, রাত সাড়ে ৩টায় বেশ কয়েকজন ডাকাত ডুগ্গী গ্রামে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালালে ডাকাতদল তাদের ওপর গুলি ছুড়তে শুরু করে। পরে পুলিশ পাল্টাগুলি ছুড়লে মজিদ ও হাবু ডাকাত ঘটনাস্থলেই নিহত হন। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড গুলি ছোড়ে।

    ওসি আরও জানান, নিহত ডাকাত মজিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি মামলা এবং হাবুর নামে ৪টি মামলা রয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চাঁদপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান