• Latest News

    টেকনাফের আলম বলী আর নেই, বিভিন্ন মহলের শোক

    শাহীনশাহ,টেকনাফ:
    টেকনাফের একমাত্র জাতীয় বলী আলম (৪০) আর নেই। ৩০ নভেম্বর ভোর রাতে গুরুতর অসুস্থ হলে পরিবার তাকে চিকিৎসাসেবা দিতে কক্সবাজার হাসপতাল নিয়ে যাওয়া হয়।

    সকাল আট টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। তিনি হোয়াইক্যং বালুখালী গ্রামের মৃত সৈয়দ বলির ছেলে। বাদে আছর মরহুমের নামাজে জানাযা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর তিন ছেলে ও দুই মেয়ে , ভাইবোনসহ আত্নীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

    আলম বলীর পিতা বিখ্যাত সৈয়দ বলি নামে পরিচিত ছিল। কিংবদন্তি আছে, বাংলাদেশের কোন বলিই সৈয়দ বলীর পিঠ মাটিতে ঠেকাতে পারেননি অর্থাৎ পরাজিত করতে পারেননি। আলম বলী পিতা থেকে কলা কৌশল রপ্ত করে ১২ বছর বয়স থেকে বলী খেলেন। ব্যক্তি জীবনে ১০২ ও ১০৩ তম জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন এবং এর আগেও একবার চ্যাম্পিয়ন পদ লাভ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত ১৪১৭ বঙ্গাব্দ বৈশাখী উৎসবের বলীখেলা ও কক্সাবাজার ডিসি সাহেবের বলী খেলা চার থেকে পাঁচবারসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

    এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, কৃষি ও সমবায় সম্পাদক হারুনর রশিদ সিকদার, আওয়ামীলীগে নেতা আজিজুল হক, এনামুল হক, বশির আহাম্মদ চৌধুরী, ফরিদুল আলম জুয়েল, আলগমীর চৌধুরী, নুরুল আমিন সিকদার, সাংবাদিক নুরতাজুল মোস্তফা শাহীনশাহ, শিক্ষানবীশ আইনজীবী মাসুদ শরীফ, ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর, সাইফুল ইসলাম শাকের শাহ মিজবাউল হক বাবলা প্রমূখ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফের আলম বলী আর নেই, বিভিন্ন মহলের শোক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান