• Latest News

    চকরিয়ায় স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়েকে কুপিয়ে আহত করেছে স্বামী


    এম. জিয়াবুল হক,চকরিয়া
    চকরিয়ায় কথা মতো জমি রেজিষ্ট্রি না দেয়ার জেরে নিজের স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়েকে কুপিয়ে আহত করেছে স্বামী।

    ঘটনার পর পরিবার সদস্যরা আহত মা-মেয়েকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রতিবেশি লোকজন জানান, চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকার ফরিদ আহমদ ড্রাইভার ও তার স্ত্রী মাছুমা বেগমের সাথে বিবাহের পর থেকে ঝগড়া-বিবাদ চলে আসছিল। বিভিন্ন সময় স্ত্রী মাসুমাকে যৌতুকের জন্য মারধর করে আসছে স্বামী ফরিদ ড্রাইভার। এমনকি যৌতুকের টাকা দাবী করে স্ত্রী মাসুমা ও সন্তাদেরকে তার দাবী না মানলে দ্বিতীয় বিবাহ করার জন্য বিভিন্ন ভয়ভীতি, হুমকি দমকি দিয়ে আসছিল ফরিদ।

    সর্বশেষ বুধবার দুপুরে ফরিদ বাড়িতে গিয়ে স্ত্রী মাসুমার নামীয় ৩শতক জায়গা জোরপূর্বক ভাবে রেজিষ্ট্রি মূলে তাকে কবলা দিতে বলে। এতে রাজি না হলে স্ত্রী মাসুমাকে মারধর শুরু করে। মারধরের সময় একপর্যায়ে স্কুল পড়ুয়া মেয়ে তানজিনা আক্তার বাধা দিতে গেলে বাবা ফরিদ মেয়ে তানজিনকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। আহত তানজিনা স্থানীয় প্রত্যাশার আলো শিক্ষালয়ের নবম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
    চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন মাসুমা বেগম জানান, চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর এ ঘটনায় তিনি বাদি হয়ে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় স্ত্রী ও স্কুল পড়ুয়া মেয়েকে কুপিয়ে আহত করেছে স্বামী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান