• Latest News

    শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় হতাশ সন্তু লারমা


    ডেস্ক রিপোর্ট :
    দীর্ঘ ১৯ বছরেও শান্তি চুক্তির বেশির ভাগই বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।
    শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে পার্বত্য শান্তি চুক্তির ১৯ বছরপূর্তিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা এ হতাশা প্রকাশ করেন।
    চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে হরতাল, অবরোধ, ধর্মঘটসহ অসহযোগ আন্দোলনের ১০ দফা কর্মসূচী অব্যহত রাখার ঘোষণা দেন সমিতির নেতারা। আর সরকার তাতে বাধা দিলে এর ফলাফল ভালো হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন সমিতির সভাপতি।
    সন্তু লারমা আরও বলেন, এই কয়েক বছরে চরম পর্যায়ে পৌঁছেছে। চুক্তি বাস্তবায়ন নিয়ে তারা আর আশ্বস্ত হতে পারছেন না। সন্তু লারমা অভিযোগ করেন, শান্তি চুক্তি দিবসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তাদের ক্রোড়পত্রে চুক্তির বাস্তবায়ন নিয়ে অনেক অসত্য ও বিকৃত তথ্য প্রকাশ করেছে।
    আলোচনা সভায় অন্য বক্তারা বলেন, বঞ্চনার ক্ষোভ তীব্রতর হওয়ার আগেই চুক্তি বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
    vtn

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ায় হতাশ সন্তু লারমা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান