ডুলাহাজারা প্রতিনিধি :
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর বাঙ্গালী জাতির অহংকার। ১৯৭১ সালের এই দিনে বিশ্বে অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌমত্ব একটি বাংলাদেশ। বাঙ্গালী জাতির জন্য এই দিন শ্রেষ্টতম গৌরব। এই বিজয় অর্জন করতে লাখো শহীদের রক্ত পেরিয়ে এবং মা ও বোনের ইজ্জতের বিনিময়ে এই আমাদের স্বাধীন বাংলাদেশ। এই দিন বেদনাবিধূঁর এক শোকগাথাঁর দিন । বঙ্গব›ন্ধু শেখ মুৃজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে ১৬ ডিসেম্বর অর্জন আজ বাঙ্গালীর অহংকার। উপরোক্ত কথা গুলো বলেন, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব জামাল হোছাইন। বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারে মুক্তি যোদ্ধাদের প্রতি পুষ্পঅর্পন করেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোছাইন, যুগ্ন সাধারণ সম্পাদক মনসুর আলম, উপজেলা আওয়ামীলীগের যুগ্নœ সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ এহেছান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তারা। শহীদ মিনার প্রাঙ্গণে শহীদদের প্রতি সংক্ষিপ্ত তুমুল আলোচনা করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ এহেছান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি আত্মার মাগফিরাত কামনা করেন সকলে।