• Latest News

    চকরিয়ায় গণিত উৎসব’১৬ অনুষ্ঠিত


    চকরিয়া প্রতিনিধি :
    “গণিত নিয়ে খেলা কর, বিশ^টাকে জয় কর” প্রতিপাদ্যকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট এর পরিচালনায় ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার চকরিয়ার আয়োজনে চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গতকাল ২৩ডিসেম্বর সকাল ১১টায় গণিত উৎসব’১৬ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট’র এরিয়া ম্যানেজার মো: মাঈনুল এর সার্বিক ব্যবস্থাপনায় এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার চকরিয়ার সমন্বয়ক এমরানুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিনিয়র আইনজীবি ও শিক্ষাবীদ এডভোকেট লুৎফুল কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া প্রেস কøাব এর সভাপতি মো: আবদুল মজিদ, জেলা পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মাহাবুবুর রহমান, হাঙ্গার প্রজেক্টের রায়হান সহ এনজিও ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গণিত-এ সৃজনশীল পদ্ধতি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গণিতের উপর বিশেষ কুইজ প্রতিযোগিতা করা হয়। অনুষ্ঠান শেষে পরীক্ষা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় গণিত উৎসব’১৬ অনুষ্ঠিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান