এ বাসার (চঞ্চল), নওগাঁ প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে ফেইথ বাংলাদেশ এবং হোপ ফর অল সংগঠনের যৌথ আয়োজনে দু:স্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার রাতোয়াল চৌধুরীপাড়া গ্রামে স্থাণীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেচ্ছাসেবা মূলক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেইথ বাংলাদেশ এর থেরাপিউটিক ইউনিটের প্রধান নবাগত দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কার্যক্রমের আহবায়ক ফেইথ বাংলাদেশ এর রওশন আরা শিখা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হোপ ফর অল এর সদস্য রিয়াজুল ইসলাম, ডা: ফারহানা আফরিন নিপা, ডা: শেলি বিশ্বাস, উজ্জল চৌধুরী, ডা: সৈয়দ নেছার আহমেদ, ডা: ফাহিমা, ডা: মারনুশ ইমুন, ডা: জুলেখা খাতুন, মোহসিন রেজা, ডা: আবিদা সুলতানা খান তৃষা, হাদি সারাফাত এবং ফেইথ বাংলাদেশের সদস্য আসিফ আরমান। অনুষ্ঠানে প্রায় ৫ শ’ দু:স্থ শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান ছাড়াও স্পীচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিষ্ট এর তত্ত্বাবধানে বিশেষ শিশুদের (অটিজম আক্রান্ত শিশুদের) কথা বলা ও ভাষার বিকাশজনিত সমস্যা আছে কি না তা নির্ণয় করা হয়। প্রায় এক দশক ধরে সংগঠন গুলো প্রতি বছর দেশের বিভিন্ন স্থানে এই ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে তারা জানান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: নওগাঁয় শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কার্যক্রম
Rating: 5
Reviewed By: Unknown