• Latest News

    চকরিয়ায় মাদরাসা থেকে অভিনব কায়দায় ৬লক্ষাধিক টাকা চুরি

    চকরিয়া প্রতিনিধি:
    চকরিয়া পৌর শহরের ভারমুহুরীস্থ দারুল উলুম সোলতানিয়া দরবেশীয়া মাদরাসায় অভিনব চুরির ঘটনা ঘটেছে। চোরের দল ওই মাদরাসা থেকে নগদ ৪লাখ ৬০হাজার টাকা ও ৩ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। গতকাল ১৬ডিসেম্বর রাত ১২টার দিকে ঘটেছে এ ঘটনা। এঘটনায় মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াছ ফারুকী বাদী হয়ে সন্ধেহমূলক ৫জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত আসামী করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
    এজাহারে দাবী করেছেন, মাদরাসায় অভিনব কায়দায় ঢুকে স্টীলের আলমারীর তালা ভেঙ্গে জমি ক্রয় ও বাড়ি নির্মাণের জন্য রক্ষিত ৪লাখ ৬০হাজার টাকা এবং স্ত্রীর জমা রাখা ৩ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
    চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খানা বলেন, লিখিত অভিযোগ পাওয়ার থানার উপপরিদর্শক সুকান্ত চৌধুরী ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা পেয়েছেন। সন্ধিগ্ধ অভিযুক্তদের গ্রেফতার ও রহস্য উদঘাটনে পুলিশের অভিযান চলছে। c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় মাদরাসা থেকে অভিনব কায়দায় ৬লক্ষাধিক টাকা চুরি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান