বাংলা ট্রিবিউন :
নারায়ণগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে হুমায়ূন (৩৩) নামে এক আসামির পালানোর অভিযোগ ওঠেছে। একটি চুরির মামলায় তাকে গ্রেফতারের পর কারাগারে নেওয়ার পথে রবিবার সন্ধ্যায় সে পালিয়ে যায়। হুমায়ূন বন্দর উপজেলার সোনাকান্দা কিল্লা মসজিদ এলাকার নাসির উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর থানার এসআই আলমগীর হোসেনের স্ত্রী তাসলিমা আক্তারের মোবাইল চুরির ঘটনায় রবিবার দুপুরে হুমায়ূনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই আলমগীর নিজ থানায় হুমায়ুনের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন। এরপর সন্ধ্যা সাড়ে ৫টায় এসআই আলমগীরসহ কয়েকজন কনস্টেবল হুমায়ূনকে গ্রেফতারের পর আদালতে নিয়ে আসে। কোর্টের নির্ধারিত সময় শেষ হওয়ায় কোর্ট পুলিশ তাদের আসামি গ্রহণ করেননি। এতে ওই পুলিশ সদস্যরা হুমায়ূনকে নিয়ে জেলা কারাগারে যায়। কারাগারের বাইরে প্রবেশ পথে সে টয়লেট করার জন্য দাঁড়ায়। এতে পুলিশ সদস্যরা আসামির হাত কড়া খুলে দেয়। পরে কিছু দূর গিয়ে হুমায়ূন পালিয়ে যায়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, কোর্টের নির্ধারিত সময় শেষ হওয়ার পর বন্দর থানা পুলিশ একজন আসামি নিয়ে এসেছেন। ওই সময় কোর্টে পুলিশ সদস্য ছিল না। এতে আমি সেই আসামি গ্রহণ না করে বলেছি আপনারাই আসামি কারাগারে দিয়ে আসেন।
বন্দর থানার ওসি কালাম জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কারাগারের সামনে থেকে আসামির পলায়ন
Rating: 5
Reviewed By: Unknown