• Latest News

    চকরিয়ায় মানসিক ভারসাম্যহীন যুবকের সন্ধান মিলছেনা : ফিরে পেতে মায়ের আকুতি

    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়ায় আটদিন ধরে হদিস মিলছেনা ভবঘুরে প্রকৃতির যুবক জাহাংগীর আলমের (৩৫)। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালের দিকে বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকে এখনো তার খোঁজ পাচ্ছেনা পরিবার। এ অবস্থার কারনে তার বৃদ্ধা মা লাইলা বেগম ছেলেকে হারিয়ে এখন প্রায় নির্বাক। ছেলের সন্ধানে সমাজের সকলস্থরের মানুষের কাছে আকুতি জানিয়েছেন তিনি। নিখোঁজ জাহাংগীর আলমের বাড়ি উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নের সমসু মিয়ার হাটস্থ এহেছান হুজুরের বাড়ির পাশে ফজলুর রহমান সিকদারপাড়া গ্রামে। ওই গ্রামের আবুল হাশেম সিকদার ও লাইলা বেগমের ছেলে জাহাংগীর।
    বৃদ্ধা লাইলা বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, তার ছেলে জাহাংগীর আলম জন্মের পর থেকে ভবঘুরে প্রকৃতির (মানসিক ভারসাম্যহীন) অবস্থায় বড় হচ্ছে। সারাক্ষন বাড়িতে কিংবা আশপাশের দোকানপাটে বসে সময় কাটাতো। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে সে হঠাৎ করে বাড়ি থেকে চলে গেছে। এরপর থেকে জাহাংগীর আর বাড়ি ফিরেনি। লাইলা বেগম জানান, গত আটদিন ধরে হদিস পাওয়া যাচ্ছেনা ছেলে জাহাংগীর আলমের। এ অবস্থায় তিনি ছেলেকে ফিরে পেতে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সর্বস্থরের হৃদয়বান মানুষের কাছে আকুতি জানিয়েছেন। তাকে সন্ধান জানাতে ০১৮৬২-৭৭২০৯১, ০১৮৬১-৫০৯৪৪৫ ও ০১৮৬৩-৮৬৬৩৭৭ নাম্বার মুঠোফোনে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।
    zm

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় মানসিক ভারসাম্যহীন যুবকের সন্ধান মিলছেনা : ফিরে পেতে মায়ের আকুতি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান