• Latest News

    ঈদগড়ে সম্প্রীতি অনাথালয়’র উদ্বোধন


    কক্সবার্তা ডেস্ক : কক্সবাজার রামু উপজেলার ঈদগড় বৈদ্যপাড়া গত ১৬ ডিসেম্বর সকাল ৮ টায় বাংলাদেশ বিদ্যানন্দ ফাউন্ডেশন এর পরিচালনায় সম্প্রীতি অনাথালয়ের শুভ উদ্বোধন হয় ।
    পড়বো -খেলবো -শিখবো এ শ্লোগানের উপর ভিত্তি করে প্যারো প্রবাসী কিশোর কুমার দাশ এর উদ্যোগে ও রামু শাখা প্রধান ক্লাথোয়াই চিং এর প্রচেষ্টায় উক্ত অনাথালয়টি ঈদগড়ে প্রতিষ্ঠিত হয় ।
    বিদ্যানন্দ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় প্রধান নাফিজ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা.মাঁয়েনু ।
    বিশেষ অতিথি ছিলেন, ঈদগড় রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক , ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: শাহজাহান ,ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদ সভাপতি কামাল শিশির , বাবু মংথোয়াইহ্লা , বাবু অংথিংমং প্রমুখ।গরীব, অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য এ অনাথালয় গড়ে তুলা হয় । অনাথালয়টির জন্য জায়গা দান করেন, মংশৈভং রোয়াজা ।
    বর্তমানে ১০০জন এতিম শিক্ষার্থী রয়েছে অনাথালয়টিতে।তাদের বই ,খাতা ,কলম ,খাওয়া – দাওয়া থেকে শুরু করে যাবতীয় খরচ বিদ্যানন্দ ফাউনেন্ডশন বহন করছেন ।
    উল্লেখ্য , অনাথালয়টিতে ১ টাকার বিনিময়ে খাদ্য প্রদান করা হয় । কোন প্রকার জাতি ভেদাভেদ নেই । বর্তমানে প্রায় ধর্মের ছেলে -মেয়ে রয়েছে ।
    লামা,আলিক্ষং, নাইক্ষংছড়ী,বাইশারী সহ আরো বিভিন্ন এলাকার এতিম অসহায় ছেলে-মেয়ে অবস্থান করছেন অনাথালয়টিতে ।
    অপরদিকে রামু, চট্টগ্রাম,ঢাকা, নারায়নগঞ্জ ,রাজবাড়ী, ময়মনসিং ,রংপুর ও রাজশাহীতে এ কার্য্যক্রম চলমান রয়েছে বলে জানান রামু শাখা প্রধান ক্লাথোয়াই চিং।এছাড়া আরো ১৪৫ জন শিক্ষার্থী ফ্রি পড়ছেন ।
    বিদ্যানন্দ ফাউন্ডেশনের কিশোর কুমার দাশ জানান, ছোট বেলায় তিনি খাওয়া-দাওয়া ও লেখা পড়ায় নানা কষ্ট পেয়েছেন।তাই তিনি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তার আয়ের ৮০ ভাগ টাকা এ সব অনাথালয়ে ব্যয় করছেন ।
    শুধু মাত্র গরীব মেধাবী এতিম শিক্ষার্থীদের জীবন যাত্রার মান বাড়ানোর জন্য । পাশাপাশি তারা যেন সমাজে ছিন্নমূল অবস্থায় না থাকে এবং ক্ষুদার যন্ত্রনা থেকে মুক্তি পায় ।
    জাতীয় পতাকা উত্তোলন ও ফিতা কেটে অতিথিরা অনাথালয়টি শুভ উদ্বোধন করেন এবং নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ঐ দিন ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয় । এসময় এলাকাবাসী সহ শত শত জনতা উপস্থিত ছিলেন । bc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগড়ে সম্প্রীতি অনাথালয়’র উদ্বোধন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান