• Latest News

    মহেশখালীতে অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, পুলিশসহ আহত ৪

    মহেশখালী প্রতিনিধি :
    মহেশখালীতে অস্ত্রসহ মো: হোছাইন (৪০) নামে এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার সলিমুল্লাহ প্রকাশ সলুর পুত্র। বুধবার সকাল ১০টার দিকে নিজবাড়ি থেকে সন্ত্রাসী হোছাইন ডাকাত করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় তৈরী কাটা বন্দুক, ৭রাউন্ড কার্তুজ এবং একটি চোরা উদ্ধার করা হয়েছে। এঘটনায় পুলিশ পুলিশের তিন সদস্য ও এক গ্রাম পুলিশ আহত হয়েছে।
    মহেশখালী থানার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ির আস্তানা থেকে সন্ত্রাসী হোছাইনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাকে ধরতে গিয়ে অভিযানে নেতৃত্বধানকারী উপ-পরিদর্শক (এসআই) হারুনর রশিদ, কনষ্টেবল সাইফুল, কনষ্টেবল জহির এবং গ্রাম পুলিশ হোছাইন আহত হয়েছে। তাদেরকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
    স্থানীয়রা জানান, সন্ত্রাসী হোছাইন দীর্ঘদিন ধরে অস্ত্রের মহড়া দিয়ে পুরো এলাকাকে ত্রাস রাজত্বে পরিণত করেছে। তার ভয়ে এলাকার সাধারণ লোকজন তটস্থ থাকতো। তাই তার গ্রেপ্তারের স্থানীয় লোকজনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
    মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বনিক জানান গ্রেপ্তারকৃত হোছাইন দাগী সন্ত্রাসী। সে ডাকাতি, চাঁদাবাজি, জবরদখলসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার, পুলিশসহ আহত ৪ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান