অনলাইন ডেস্ক :
দেশের কোনো সরকারি অফিসে দুর্নীতি চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানির উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
নাসির উদ্দিন বলেন, গণশুনানি একটি সামাজিক দায়বদ্ধতা। আর এ গণশুনানির মূল উদ্দেশ্য, সমাজে দুর্নীতির মাত্রা কমিয়ে আনা। দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি দুর্নীতি দমনেও কাজ করে চলেছে দুদক।
তিনি বলেন, সংবিধানের ৭/১ অনুচ্ছেদে বলা আছে, প্রজাতন্ত্রের সব ক্ষমতার অধিকারী জনগণ। কিন্তু সেই জনগণ যদি নাগরিক সুযোগ-সুবিধা না পায়, তাহলে দেশের উন্নয়ন হবে কিভাবে? এ ছাড়া বাংলাদেশে কোনো দুর্নীতির স্থান হবে না। এ জন্য আমাদেরকে প্রতিটি সরকারি অফিস দুর্নীতিমুক্ত করতে হবে।
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পাঁচটি সরকারি অফিস নিয়ে এবারের গণশুনানি অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হচ্ছে সোনারগাঁও উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা বিদ্যুৎ সমিতি অফিস ১ ও ২, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস, উপজেলা প্রাথমিক ও মাধমিক শিক্ষা অফিস। গণশুনানিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পাঁচটি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারি অফিসগুলোতে সেবাবঞ্চিত ভুক্তভোগী নাগরিকরা উপস্থিত আছেন।
kk
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: 'সরকারি অফিসে দুর্নীতি চলবে না'
Rating: 5
Reviewed By: Unknown