• Latest News

    বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন


      ডেস্ক রিপোর্ট :
    নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান নিয়েছে প্রেমিকা। আজকের মধ্যে তাকে বিয়ে না করা হলে সেখানেই বিষপানে সে আত্মহত্যা করবে বলে পরিবারটিকে হুমকি দিচ্ছে। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। গতকাল উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ গ্রামে এই ঘটনা ঘটে। প্রেমিকা লিমা আক্তার জানান, সে উপজেলার শিমুলিয়া এলাকার আতাউর রহমানের মেয়ে। গত ৪ বছর আগে সে কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হলে তার সহপাঠী পিতলগঞ্জ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মিজানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে সে উক্ত কলেজের ডিগ্রির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
    প্রেমের শুরু থেকে কিছুদিন পূর্বে পর্যন্ত প্রেমিক মিজান তাকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দিলেও বর্তমানে পরিবারের লোকজনের প্ররোচনায় পরে অন্যত্র বিয়ে করার চেষ্টা চালাচ্ছে। এ কারণে সে গতকাল সকালে প্রেমিক মিজানের বাড়িতে এসে একটি ঘরে অবস্থান নিয়েছে। তার সঙ্গে বিষের বোতল লুকানো রয়েছে বলে দাবি করে লিমা। অপরদিকে মিজানের পিতা মোহাম্মদ আলী জানান, তার ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক করার পূর্বে লিমার অন্যত্র বিয়ে হয়েছিল। সে সম্পর্ক না থাকলেও তিনি তার ছেলেকে একজন বিবাহিত মেয়ের সঙ্গে বিয়ে দিতে আগ্রহী নন। তাছাড়া তার ছেলেকে আরেক জায়গায় বিয়ে করানো হয়েছে দাবি করে মোহাম্মদ আলী বলেন, সারাজীবন বাড়িতে অবস্থান নিয়ে বসে থাকলেও লিমার সঙ্গে তার ছেলেকে বিয়ে দেয়া সম্ভব না।
    কারণ লিমা অল্প কিছুদিন আগে তার ছেলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেছিল। এদিকে বক্তব্য নেয়ার জন্য প্রেমিক মিজানকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় পুরো এলাকায় তোলপাড় শুরু হয়েছে।
    na*

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বিষের বোতল নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান