রফিকুল ইসলাম, লামা প্রতিনিধি :
বান্দরবানের লামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “আসুন, দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই”। দিবসটি উপলক্ষে ১৮ ডিসেম্বর রোববার সকাল ১০টায় লামা উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দুর্নীতির প্রতিরোধ র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু অংথিং। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ উইলিয়াম লুসাই, মাধ্যমিক শিা অফিসার মোস্তাফিজুর রহমান ভুইয়া সহ প্রমূখ।
উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু বলেন, দুর্নীতি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর অন্যতম হচ্ছে জনগণের মধ্যে নৈতিকতা বোধ জাগিয়ে তোলা। এ ব্যাপারে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
প্রধান অতিথি লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, বিবেক দিয়ে কাজ করলে দূর্নীতি হয়না। দূর্নীতি বন্ধে প্রত্যেককে সুন্দর মন-মানসিকতা পোষণ করতে হবে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: লামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
Rating: 5
Reviewed By: Unknown