চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজার জেলায় শ্রেষ্ট জয়িতা নির্বাচিত হয়েছেন চকরিয়া পৌরসভার পালাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুরে জন্নাত মিলি। আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস’১৬ উপলক্ষে চকরিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশব্যাপী পরিচালিত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী “ক্যাটাগরিতে কক্সবাজার জেলা পর্যায়ে হুরে জন্নাত মিলি পিতা আতাউর রহমান, মাতা মনজুরা বেগম, স্বামী নওশাদ কবির, স্থায়ী ঠিকানা দক্ষিণ কাহারিয়াঘোনা, চকরিয়া পৌরসভা, কক্সবাজারকে শ্রেষ্ট জয়িতার সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি এমএ, বিএড প্রথম শ্রেণি। ২০০৮সাল থেকে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চকরিয়া উপজেলায় ইংরেজী বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছেন। ২০১১সালে তিনি কক্সবাজার জেলার শ্রেষ্ট শিক্ষক নির্বাচিত হন। ২০১২সালে ইউকে এর ইংলিশ ইন এ্যকশন প্রোগ্রামের আওতায় হেড টিচার ফ্যাসিলিটেটর নির্বাচিত হন। ২০১৩সালে বাংলাদেশ স্কাউটস চকরিয়া উপজেলার গ্রুপ সভাপতি প্রতিনিধি নির্বাচিত হন। ২০১৬সালে প্রধান শিক্ষক সমিতি চকরিয়া উপজেলার সিনিয়র যুগ্ম সম্পাদক, ২০১৬ সালে পূণরায় বাংলাদেশ স্কাউটস চকরিয়া উপজেলার সহকারী কমিশনার নির্বাচিত হন। তিনি ৩বোন, ১ ভাই। বড় বোন চট্টগ্রাম কলেজিয়েট হাইস্কুলের শিক্ষক, ছোট বোন মিফতাহুল জন্নাত কলি এমবিবিএস ডাক্তার। বর্তমানে উচ্চতর ডিগ্রীর জন্য স্বামীর সাথে ইউকে’তে আছেন। একমাত্র ভাই শহীদুর রহমান ববি পড়ালেখা শেষ করে ইউকে’তে সিটিজেনশীপ পেয়েছেন। ২০১৫ সালে মাতা মনজুরা বেগম উপজেলা পর্যায়ে সফল জননী নারী ক্যাটাগরিতে জয়িতা হয়েছিলেন। হুরে জন্নাত মিলি জেলার শ্রেষ্ট জয়িতা হিসেবে গত ৯ ডিসেম্বর কক্সবাজার জেলা জনাব প্রশাসক মো: আলী হোসেন এর কাছ থেকে জেলা সম্মেলন কক্ষে উক্ত পুরস্কার গ্রহণ করেন।
ma
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার জেলায় শ্রেষ্ট জয়িতা চকরিয়ার হুরে জন্নাত মিলি
Rating: 5
Reviewed By: Unknown