চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ায় বসতভিটার জায়গা বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ তিন জনকে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের একদল স্বশস্ত্র লোক। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের দক্ষিণ বহদ্দার কাটা ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন,দক্ষিণ বহদ্দার কাটা এলাকার আবদুল হামিদের স্ত্রী আমিনা বেগম(৩২),একই এলাকার মৃত আহমদ কবিরের পুত্র জাফর আলম(৪৫),মৃত আবুল কাসেমের পুত্র রাজমেস্ত্রী মনছুর আলম(২৫)। তৎমধ্যে গুরুতর আহত আমিনা বেগমকে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
বিরোধীয় জায়গার মালিক আহমদ কবিরের পুত্র আবদুল হামিদ অভিযোগে জানান,স্থানীয় হাজ্বী ছৈয়দ আহমদের পুত্র বশির, আবদুল হামিদ, নাজেম উদ্দিনসহ ৫/৭ জনের একদল দুর্বৃত্ত সন্ত্রাসী সোমবার দুপুরে সাড়ে বারটার দিকে তার বসত বাড়ি নির্মাণ কাজ করার সময় অতর্কিত হামলা ও ভাংচুর চালায়। এ সময় তাদের বাধা দিতে গেলে দেশীয় তৈরী ধারালো অস্ত্রের আঘাতে তার স্ত্রী আমিনা বেগম,বড় ভাই আবদুল মন্নান ও বাড়িতে নির্মাণ কাজ করতে আসা মনছুরকে মারধর ও কুপিয়ে আহত করেন। জায়গা জমির বিরোধ নিয়ে সন্ত্রাসীরা হামলা চালানোর পরও ক্ষান্ত না হয়ে আমার পরিবারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দিচ্ছে। তাই আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। c