কক্সবার্তা ডেস্ক :
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাতে এই জরিমানা করা হয়।
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, আওয়ামী লীগ সমর্থক আব্দুর রহিমকে (মিষ্টি কুমড়া) দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান, প্রার্থী আব্দুর রহিমের নেতৃত্বে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে মিছিল করায় সোমবার রাত সাড়ে সাতটার দিকে এই জরিমানা করা হয়।জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। প্রার্থী ভবিষ্যতে আর আচরণবিধি লঙ্ঘন করবেন না বলে প্রতিশ্রুতি দেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে ভোটারকে উপঢৌকন হিসেবে দেয়ার জন্য একটি হুইল চেয়ার রাস্তা দিয়ে নেয়ার সময় ভ্রাম্যমাণ আদালত আটক করে। তবে হুইল চেয়ার বহনকারী দৌড়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
১৮ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস জানান, সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ঘুড়ি প্রতীকের প্রার্থী কামরুল হাসান মুন্না মোটর সাইকেল বহর নিয়ে শোডাউন করার সময় আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। td
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: নারায়ণগঞ্জে আচরণবিধি লঙ্ঘন: দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা
Rating: 5
Reviewed By: Unknown