সাখাওয়াত হোছাই, পেকুয়া:
পেকুয়ায় সন্ত্রাসী হামলায় এক হোটেল মালিক আহত হয়েছেন। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে ক্রিকেট ম্যাচ চলছিল। এক ঝাঁক ক্রীড়া অনুরাগী দর্শক হোটেলে বসে টিভিতে খেলা দেখছিলেন। এসময় ক্রিকেট খেলা বন্ধ করে ওই টিভিতে বাংলা সিনেমা চালু করতে হোটেল মালিককে চাপ প্রয়োগ করে এক যুবক। এসময় ক্রিকেট খেলা দেখা ও সিনেমা দেখাকে কেন্দ্র করে হোটেল মালিক ও যুবকের মধ্যে বাকবিতন্ডা হয়। এর সুত্র ধরে হোটেলে ওই যুবকের নেতৃত্বে উত্তেজিত লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ীর উপর হামলা চালায়। এতে তিনি সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। এসময় তারা হোটেলে ভাংচুরসহ তান্ডব চালায়। উত্তেজনা ছড়িয়ে পড়লে দর্শকরা দ্রুত ওই স্থান ত্যাগ করেন। ঘটনাটি ঘটেছে, ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজবাজার মেসার্স জকরিয়া হোটেলে।
আহত হোটেল মালিকের নাম মো.জকরিয়া (৩০)। তিনি রাজাখালী ইউনিয়নের রব্বতআলী পাড়া এলাকার জাফর আলমের ছেলে ও জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার সদস্য। তাকে উদ্ধার করে একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে বাংলাদেশ ও নিউজিল্যান্ড এর মধ্যকার ওয়ানডে ক্রিকেট ম্যাচ চলছিল। টিভিতে খেলা দেখতে সবুজবাজারের জকরিয়া হোটেলে অর্ধশতাধিক দর্শকরা জড়ো হয়। এসময় ক্রিকেট খেলা বন্ধ করে টিভিতে বাংলা সিনেমা দেখাতে হোটেল মালিক মো.জকরিয়ার উপর চাপ প্রয়োগ করে আমিলা পাড়া এলাকার মৃত.আনোয়ারুল হকের ওয়াহিদ (১৯)। এনিয়ে হোটেল মালিকের সাথে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ওই যুবক টিভিতে ইট-পাটকেল ছোঁড়ে মারে। এসময় ক্রীড়ানুরাগী দর্শকরা তাকে নিবৃত করার চেষ্টা করে। তারা তাকে হোটেল থেকে বের করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকের নেতৃত্বে ৮/১০জনের একদল স্বশস্ত্র সন্ত্রাসীরা হোটেলে হানা দেয়। এসময় হোটেল মালিক জকরিয়ার উপর হামলা চালায়। এমনকি ভাংচুরসহ তান্ডব চালায় তারা।
এব্যাপারে হোটেল মালিক জকরিয়া জানায়, দর্শকরা তার এমন কান্ডে হতাশ হয়েছেন। সিনেমা না দেখালে সে ক্ষিপ্ত হয়ে টিভি ভাংচুর করতে ইট ছুঁেড় মারে। আমাকে উপর হামলা চালানো হয়েছে।
এদিকে উপজেলা জাতীয় শ্রমিকলীগ নেতা ও হোটেল ব্যবসায়ী মো.জকরিয়ার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি নুরুল আবছার, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম বাবুল ও যুগ্ম সম্পাদক জহিরুল ইসলামসহ শ্রমিকলীগ নেতৃবৃন্দ। তারা এ ঘটনার নিন্দা জানান। পাশাপাশি জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেছেন।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পেকুয়ায় হামলায় হোটেল মালিক আহত, ভাংচুর
Rating: 5
Reviewed By: Unknown