এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পাশের এলাকা আজিজনগরে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত টানা পাঁচঘন্টা লামা উপজেলার আজিজনগরের হেডম্যান পাড়ার বাংলা মদের কারাখানায় ফের অভিযান পরিচালনা করে র্যাব। ওইসময় সেখান থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় তৈরি এক লাখ ৭০ হাজার লিটার বাংলা মদ (চোলাই মদ) এবং মদ তৈরীর বিপুল পরিমাণ উপকরণ। অভিযানের সময় পালিয়ে যাওয়ার পথে গ্রেফতার করা হয়েছে উখর মার্মা নামের এক মাদক কারিগরকে।
অভিযানে নেতৃত্ব দেন বান্দরবানের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন ও র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার আশিকুর রহমান।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার আশিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে এদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা অভিযান চালিয়ে র্যাব সদস্যরা আজিজনগর ইউনিয়নের উপজাতি হেডম্যান পাড়ার অন্তত অর্ধ শতাধিক বাড়ি ও পাশের মাটির গর্ত থেকে এসব চোলাই মদ উদ্ধার করেন। পরে এসব মদ ও তৈরীর সরঞ্জাম নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে ধংস করা হয়।
তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একাধিক মাদক পাচারকারী চক্র আজিজনগরের উপজাতি পাড়ার এসব বাড়িতে তৈরিকৃত বাংলামদ পার্শ্ববর্তী চকরিয়া, পেকুয়া, চট্টগ্রামের বাঁশখালী লোহাগাড়াসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিলেন। ইতোপুর্বেও একই স্থানে র্যাব আরো দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ উদ্ধার করে। jm
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আজিজনগরে র্যাবের ৫ঘন্টার অভিযানে ১ লাখ ৭০ হাজার লিটার চোলাই মদ ও
তৈরীর উপকরণ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown