• Latest News

    মহেশখালী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

    এম. রমজান আলী মহেশখালী:
    এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্র নিয়ে অপ-তৎপরতা বন্ধ এবং মহেশখালী ডিগ্রি কলেজে কেন্দ্র বহাল রাখার দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল।
    স্মারক লিপিতে জানা যায়, কলেজটি প্রতিষ্টা ১৯৮৫ ইং সাল থেকে অদ্যাবদি সু-নামের সাথে পাঠক্রম, সহ পাঠক্রম কক্সবাজার জেলায় সর্বসেরা ফলাফল, জাতীয়, বিভিন্ন অনুষ্ঠান সফলতা অর্জন, রাজনীতি মুক্ত, শান্ত সুন্দর পরিবেশে পাবলিক পরীক্ষা, কাঠামোগত পরিবেশ, সহ যাবতীয় বিষয়ে ভাল। এরপরে ও কিছু কু-চক্রি মহলের ইন্ধনে উপজেলা প্রশাসন থেকে প্রায় ৩ মাইল দুরে অবস্থিত বঙ্গবন্ধু মহিলা কলেজে এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য অপ-তৎপরতা শুরু করেছে। যা মহেশখালী বাসিঁর জন্য অত্যন্ত দুঃখজনক। মহেশখালী কলেজের প্রায় ৬শ’র ও অধিক এইচ.এস.সি পরীক্ষার্থী রয়েছে। উক্ত পরীক্ষার্থীদের বসার স্থান ও ঐ কলেজে নাই। পরীক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা ও সুবিধাজনক নয়। সবকিছু বিবেচনা পুর্বক এইচ.এস.সি পরীক্ষা কেন্দ্র নিয়ে অপ-তৎপরতা বন্ধ এবং মহেশখালী ডিগ্রি (অর্নাস) কলেজ কেন্দ্র বহাল রাখার আবেদন জানাচ্ছি। অন্যথায় শিক্ষার্থীরা কঠোর কর্মসুচী দেওয়ার ঘোষনা দিয়েছে। স্মারকলিপি প্রদানকালে কালে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জসিম উদ্দিন, পরিচালনা পরিষদের সদস্য সাবেক মেয়র সরওয়ার আজম, ডা. নুরুল আমিন, জসিম উদ্দিন, ছিদ্দিক নূরী, শিক্ষক প্রতিনিধি আবু ছরওয়ার রাণা, সরওার কামাল, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ ওয়াকার উদ্দিন, কলেজ ছাত্রলীগ সভাপতি বাপ্পী সহ সকল শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও অবিভাবক মহল।
    sbc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালী কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান