শামশুল আলম শারেক, টেকনাফ :
মিয়ানমারে চলমান সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে টেকনাফের হ্নীলা লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত শাহ আলম (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্পের ‘এ’ ব্লকের ১০৬ নং রুমে তার মৃত্যু হয়।
শাহ আলম মিয়ানমারের মাঙ্গালা এলাকার মৃত ছৈয়দুল আমিনের ছেলে।
নিহতের বোন ফাতেমা খাতুন জানায়, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যার দিকে মিয়ানমারের মাঙ্গালা গ্রামে এক দল রাখাইন সেনাবাহিনী ঢুকে শাহ আলমকে বাড়ী থেকে ধরে নিয়ে যায়। পরে কিছু দুর নিয়ে গিয়ে তাকে বুকের বাম পাজরের সাইটে গুলি করে ফেলে দিয়ে তারা চলে যায়।
তিনি আরো জানায়, তাকে গুরুতর অবস্থায় চিকিৎসা দেওয়ার জন্য জাদীমুরা মাঙ্গালা ঘাট দিয়ে বাংলাদেশে আসার উদ্দেশ্যে রওনা দেয়।
১৯ ডিসেম্বর সকাল ৮টার দিকে দমদমিয়া ঘাট দিয়ে উঠে। এরপর লেদা রোহিঙ্গা বস্তিতে অবস্থান নেয়।
তিনি জানায়, লেদা রোহিঙ্গা বস্তিতে পূর্ব থেকে অবস্থান করা আমার ছোট বোন রমিদা বেগমের ‘এ’ ব্লকের ১০৬নং রুমে উঠার কিছুক্ষণের মধ্যেই আমার ভাইয়ের মৃত্যু হয়।
লেদা রোহিঙ্গা বস্তির চেয়ারম্যান ডাঃ দুদু মিয়া বলেন- মিয়ানমার থেকে গুলিবিদ্ধ আহত অবস্থায় আসা মাঙ্গালা গ্রামের শাহ আলম নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারকে অবিহত করা হয়েছে। c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মিয়ানমারে গুলিবিদ্ধ এক ব্যক্তি লেদা রোহিঙ্গা ক্যাম্পে মৃত্যু
Rating: 5
Reviewed By: Unknown