কক্সবার্তা ডেস্ক :
সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়নের গাছাবাড়ীতে তালাকনামায় সই না দেয়ায় স্ত্রীকে বেধড়ক মারপিট করে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে ঘাতক স্বামী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে।
তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। গৃহবধু সোনিয়া খাতুন (২৮) বগুড়ার শাহজাহানপুর থানার ডোমনপুকুর নতুনপাড়ার আবু হানিফের মেয়ে ও সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ ইউপির গাছাবাড়ী এলাকার মনিরুল ওরফে মনিরের স্ত্রী।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাতে কাতরাতে গৃহবধু সোনিয়া খাতুন জানান, মোবাইলে প্রেমের সুত্র ধরে সিরাজগঞ্জের গাছাবাড়ীর গ্রামের গোলাম মোস্তাফার ছেলে মনিরুলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তার বাবা-মার কাছে বিষয়টি গোপন রেখে সে তাদের বাড়ীতে যাতায়াত করত। এঅবস্থায় বৃহস্পতিবার সকালে সে একাই স্বামীর বাড়ীতে আসে। দুপুরের দিকে স্বামী তাকে তালাক দিতে বলে।
এতে রাজী না হওয়ায় তাকে বেধড়ক মারপিট করে বাড়ী থেকে তাড়িয়ে দেয়া হয়।হাসপাতালে তার সাথে আসা গাছাবাড়ী গ্রামের বাসিন্দা হালিমা খাতুন ওরফে আহলাদি জানান, রক্তাক্ত অবস্থায় তাকে কয়েকজন ছেলে স্থানীয় চেয়ারম্যানের কাছে নিয়ে যাচ্ছিল। কিন্তু অবস্থা খুব বেশি ভাল না হওয়ায় ওই যুবকদের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক ডা. হীরা জানান, চোখ-মুখে গুরুত্বর জখম রয়েছে। রোগী বমি করছে। অবস্থা খুবই আশঙ্কাজনক। আত্মীয় স্বজন না থাকায় বগুড়া বা ঢাকায় রেফার্ড করা সম্ভব হচ্ছে না।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সিনহার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্বজনদের থানায় অভিযোগ দিতে বলেন। যদি অভিযোগ দেয় তবে ব্যবস্থা গ্রহন করা হবে।
vc
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: তালাক নামায় সই না দেয়ায় স্ত্রীকে মারধর : আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
Rating: 5
Reviewed By: Unknown