• Latest News

    চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদের উন্নত চিকিৎসার জন্য ভারত গমন


    নিজস্ব প্রতিনিধি, কক্সবার্তা :
    চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ হার্টের সমস্যা জনিত কারণে উন্নত চিকিৎসার জন্য ভারতে গেছেন। শনিবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ভারতের উদ্দেশ্যে রওয়ানা করেন। তিনি কলকাতা বিমান নেমে সড়ক পথে বেঙ্গালুরু যাবেন। ভারতের বেঙ্গালুরুর রুদ্র নীলয়া নারায়ণ হাসপাতালে তিনি বিখ্যাত হার্ট বিশেষজ্ঞ ডা. দেবী চেটির তত্বাবধানে চিকিৎসা নিবেন।
    ভারতে যাওয়ার আগে শহিদুল ইসলাম শহিদ বলেন, আমি এক মাস ধরে হার্টের রোগে ভুগছি। চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পরে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাচ্ছি। এতে আমার সকল শুভাকাঙ্খী, বন্ধু ও আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা ও চকরিয়া উপজেলা শাখার সকলের কাছে দোয়া কামনা করছি।
    সময়ের অভাবে সকলের সাথে যোগাযোগ করতে না পারায় তিনি সকলের কাছে দৃঃখ প্রকাশ করেন। তিনি ভারতে কিছুদিন চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন। এর আগে গত ১৪নভেম্বর রাতে চকরিয়া পৌরসভার সোসাইটিপাড়াস্থ নিজ বাড়িতে অসুস্থবোধ করলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে চকরিয়া ইউনিক হাসপাতালে, পরে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে কয়েকদিন চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকার ইউনাইটেড হাসপাতালে রেফার করে। সেখান থেকে চিকিৎসার বাড়ি ফেরেন। (ma)

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদের উন্নত চিকিৎসার জন্য ভারত গমন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান