আন্তর্জাতিক বিনোদন :
সবাই খুঁজছে তাঁকে। জানতে চাইছে তাঁর বিষয়ে।
মানে তিনিই এখন ‘সার্চ ইঞ্জিন সেনসেশন’। আর তাতে ভর করেই নব়েন্দ্র মোদি থেকে শাহরুখ খান সকলকেই হারিয়ে দিলেন ‘পর্নশ্রী’ সানি। সানিই ২০১৬ সালের ‘মোস্ট সার্চ পার্সোনালিটি’ বলে জানিয়ে দিল ইয়াহু ইন্ডিয়া। এই নিয়ে পরপর পাঁচ বছর এই শিরোপা উঠল ‘পর্নশ্রী’র মাথায়।
প্রতিবছরই ‘ইয়ার ইন রিভিউ’-র মাধ্যমে ইয়াহু ইন্ডিয়া একটি তালিকা প্রকাশ করে যাতে দেখা যায় গত একবছরে ভারতীয়রা কোন কোন বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন।
ইয়াহুর এই তালিকায় এবার ছেলেদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সালমান, আর তারপরেই স্থান পেয়েছেন কৌতুক শিল্পি কপিল শর্মা। এরপর যথাক্রমে রয়েছেন শাহেনশা অমিতাভ, কিং খান এবং আমির খান। নারীদের মধ্যে সানির পরে রয়েছেন যথাক্রমে বিপাশা বসু, দীপিকা পাডুকোন এবং ক্যাটরিনা কাইফ।
সূত্র: জিনিউজ kk
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: এবারও ‘সার্চ ইঞ্জিন সেনসেশন’ ‘পর্নশ্রী’ সানি লিওন
Rating: 5
Reviewed By: Unknown