• Latest News

    চকরিয়া ডুলাহাজারাতে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ স্থাপণ

    তৌহিদুল আরব, ডুলাহাজারা : চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে পল্লী বিদ্যুত সমিতির আওতায় নতুন সংযুগ স্থাপণ করা হয়েছে। ইউনিয়নের ডুমখালী গ্রাম এলাকায় বিদ্যুত বলবত থাকলেও অধিকাংশ বসতবাড়ি ছিল বিদ্যুৎবিহীন অন্ধকারাচ্ছন্ন।
    নতুন সংযুগ পেয়ে সংশ্লিষ্টের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন ওই এলাকার জনসাধারণ।
    মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কক্সবাজার জেলা পল্লী বিদ্যুৎ সমিতি প্রায় ২৫লক্ষ টাকা ব্যায়ে বিদ্যুৎ সংযুগ স্থাপনের কাজটি উদ্যোগ নেয়।
    ২ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ১২টায় বিদ্যুত লাইন সংযোগটির উদ্ভোধন করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নরুল আমিন। এসময় অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল এহেছেন চৌধুরী, ডুলাহাজারা (২নং ওয়ার্ড) ডুমখালী গ্রামের ইউপি সদস্য শাহাব উদ্দিন, সাংবাদিক এম.আর মাহাবুব, সাংবাদিক রুস্তম গণী মাহমুদ, মাষ্টার আনোয়ার হোছাইন, ডুলাহাজারা ইউনিয়ন বিএনপি নেতা নজির আহমদ, কক্সবাজার দক্ষিণ জেলা জামায়াত নেতা মোজাম্মল হক ও আওয়ামীলীগ নেতা রফিক মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন বলেন 'আমার ইউনিয়নবাসীর কল্যাণ মূলক কাজে এগিয়ে আসা সকলকে আমি শ্রদ্ধা জানাই আর এক্ষেত্রে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতিকে আমি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।'

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া ডুলাহাজারাতে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ স্থাপণ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান