• Latest News

    কুতুবদিয়ায় জীপ দূর্ঘটনায় আ‘লীগ নেতাসহ আহত

    কক্সবার্তা ডেস্ক :
    কক্সবাজারের কুতুবদিয়ায় জীপ দূর্ঘটনায় আ‘লীগ নেতাসহ একই পরিবারের ৬ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আজম সড়কে কৈয়ারবিল সেন্টার নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে দক্ষিণ ধুরুং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোতাহের হোসেন কোম্পানির অসুস্থ ভাই শাহজাহানকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য প্রেরণের উদ্দেশ্যে নিজের মালিকানাধীন একটি জীপ নিয়ে পরিবারের সদস্যরা ষ্টীমার ঘাটে এগিয়ে দিয়ে আলী আকবর সিকদার পাড়ায় বাড়ি ফেরার পথে আজম রোডে সেন্টার নামক স্থানে একটি মালবাহি ট্রলি জীপটিকে ধাক্কা দিলে উল্টে যায়।
    এ সময় জীপের যাত্রী আ‘লীগ নেতা মোতাহের হোসেন(৫৪), তার স্ত্রী সাদিয়া বেগম(৪৭), তার দু’বোন শরীফা আক্তার(৩৭) ও রাজিয়া বেগম(৪২), ভগ্নীপতি জকির আহমদ ( ৫০) এবং দিলুয়ারা বেগম (৪৫) গুরতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক একেএম কামরুল হাসান সোহেল জানান। sc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কুতুবদিয়ায় জীপ দূর্ঘটনায় আ‘লীগ নেতাসহ আহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান