কক্সবার্তা ডেস্ক :
আজ শনিবার সারাদেশে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চলছে। টিকা খাওয়ানোর এ কর্মসূচির আওতায় দেশের ২ কোটি দশ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাবৃদ্ধিসহ স্বাভাবিকভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সাস্থ্য প্রতিমন্ত্রী জাহেদ মালিক এ প্লাস ক্যম্পেইন এর উদবোধন করেন। রাজধানীর শিশু হাসপাতালে শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে তিনি এর উদ্বোধন করেন।
সাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারে সারা দেশে এক লাখ ২০ হাজার কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ক্যাপসুল খাওয়ানো হবে। ছয় মাস থেকে এক বছর বয়সী শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং এক বছর থেকে ছয় বছরের শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে।
এ ক্যাপসুল ভরা পেটে খাওয়াতে হবে। শিশু কান্নাকাটি করলে ওই সময় এ ক্যাপসুল খাওয়ানো যাবে না বলে মন্ত্রণালয় জানিয়েছে।
tb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আজ সারাদেশে চলছে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন
Rating: 5
Reviewed By: Unknown