• Latest News

    ইয়াবা নিয়ে উখিয়ায় সাবেক চেয়ারম্যানের ভাইপোসহ আটক – ৩


    রফিক মাহমুদ, উখিয়া :
    উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন কন্ট্রাকটারের ভাইপো ইফতেখার সহ ৩ জনকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।
    জানা যায়, লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতির একটি অভিজাত রেষ্টুরেন্টের সামনে থেকে গত ৫ ডিসেম্বর সোমবার রাতে ৪ হাজার পিচ ইয়াবা ও মিনি পিকআপসহ ৩ জনকে আটক করে পুলিশ।আটককৃতরা হল, উখিয়া উপজেলার রত্নানাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কক্সবাজার জেলা বিএনপির সদস্য আব্বাস উদ্দিন কন্টাকটারের ভাই হাজী জানে আলমের পুত্র ইফতেখারুল ইসলাম (৩০), একই এলাকার মৃত আবদুর রহিমের পুত্র খাইরুল বশর (৩৩) ও গুরা মিয়ার পুত্র আইয়াজ মিয়া (২৮)। তাদের কাছ থেকে পুলিশ একটি প্রাইভেট কারসহ ৪ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন লোহাগাড়া থানার এস আই মোহাম্মদ সোলাইমান পাটোয়ারী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে ইয়াবা ও গাড়িসহ আটক করা হয়। আটককৃতরা কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের অভিমুখে পাচার করার জন্য যাচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এসময় আটককৃত পিকআপ বর্তমানে লোহাগাড়া থানা হেফাজতে রয়েছে।
    c
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইয়াবা নিয়ে উখিয়ায় সাবেক চেয়ারম্যানের ভাইপোসহ আটক – ৩ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান