• Latest News

    ডট বাংলা জাতির আত্মপরিচয়ের প্রতীক: প্রধানমন্ত্রী



    দেশ বার্তা:
    কক্সবার্তা ডট কম।।
    ডট বাংলা ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবণে এই ডোমেইনের উদ্বোধন করেন তিনি। এসময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী এবং বাংলাদেশ টেলিকমিউনিকেসন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ব্যবস্থাপক মাহফুজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'ডট বাংলা কেবল একটি ডোমেইনের নাম নয়, এটি বাঙালি জাতির আত্মপরিচয়ের একটি প্রতীক। ডট বাংলার বিজয় ভাষা শহীদদের বিজয়। এ বিজয় মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের মানুষের বিজয়।'
    প্রধানমন্ত্রী আরও বলেন, 'ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। দেশ এখন উন্নয়নের মহাসড়কে দ্রুত অগ্রসরমান। এই ডোমেইন চালুর ফলে ই-কমার্স, ই-কৃষি, ই-শিক্ষা, ই-স্বাস্থ্য ইত্যাদি ব্যবসাসমূহ আরও প্রসার লাভ করবে। ডট বাংলা আইসিটি খাতে অগ্রগতির উজ্জ্বল সম্ভাবনা তৈরি করেছে।'
    প্রসঙ্গত, ডট বাংলা ডোমেইনটি ডটবিডির (.bd) মতো বাংলাদেশের দ্বিতীয় ডোমেইন সিস্টেম। এই ডোমেইন বাংলা ভাষার আরেকটি আর্ন্তজাতিক স্বীকৃতি। বাংলাদেশের পাশাপাশি ভারত সরকারের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও আফ্রিকার সিয়েরা লিওনও ডট বাংলা ডোমেইনের জন্য আবেদন করেছিলো। ডট বাংলার ফলে বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ বাংলাতেই ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহার করতে পারবেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডট বাংলা জাতির আত্মপরিচয়ের প্রতীক: প্রধানমন্ত্রী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান