কক্সবার্তা নিউজ ডেস্ক:
কক্সবার্তা ডট কম।।
কক্সবাজার শহরের পেশকার পাড়া থেকে ফিল্মস্টাইলে কলেজ ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনার ৩ দিনেও উদ্ধার না হওয়ায় কক্সবাজার সদর মডেল থানায় ৪ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে অপহৃতার পিতা আব্দুল মালেক।
জনা যায় শহরের পেশকার পাড়ার বাসিন্দা ও কক্সবাজার সরকারি কলেজের এইচএসসি পরিক্ষার্থী বিজ্ঞান বিভাগের ছাত্রী সানজিদা তাসমিন (১৭)কে দীর্ঘদিন ধরে উত্যাক্ত করত টেকপাড়ার আব্দুল মালেকের পুত্র এহেছান (৩০)। এ ঘটনা নিয়ে সানজিদার পিতা কর্তৃক ইতিপুর্বে থানায় একাধিক অভিযোগসহ জিডিও করে ছিল। পরবর্তীতে অভিযুক্ত এহেছানসহ বখাটেদের অত্যচারে সম্প্রতি কলেজে যাওয়া আসা বন্ধ করে দেয় সানজিদা।
গত ৩০ ডিসেম্বর রাতে কক্সবাজার সদর মডেল থানায় অপহৃতার পিতা আব্দুল মালেক কর্তৃক দায়ের করা থানা মামলা নং-৪৭ ও জিআর ৮১৫ নং এজাহারে উল্লেখ করে তার মেয়ে সানজিদা সন্ধ্যায় বাড়ির পাশ্ববর্তী দাদার বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল।
এসময় পথে আগে থেকে উৎপেতে ছিল সন্ত্রাসী এহেসানের নেতৃত্বে অস্ত্রধারি আরও ৪/৫জন বখাটে যুবক। তারা গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে রাস্তায় কলেজ ছাত্রী সানজিদাকে প্রকাশ্য অস্ত্রের মুখে জিম্মি করে একটি সিএনজিতে জোর পুর্বক তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ঘটনার পরপর বিষয়টি থানা পুলিশ ও র্যাবকে জানানো হলে রাতেই ব্যাপক অভিযান চালানো হয়। কিন্তু অপহরণের ৩ দিনেও উদ্ধার না হওয়ায় এহেছানকে প্রধান আসামি করে মামলা করে অপহৃতার পিতা। সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন জানান পুলিশ অপহরণকারিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।