আবুল কাশেম,কুতুবদিয়া:
কক্সবার্তা ডট কম।।
দ্বীপবাসীর ভালোবাসায় সিক্ত হলেন জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড কুতুবদিয়া থেকে নব নির্বাচিত মেম্বার প্রবীণ আ.লীগ নেতা মাস্টার আহমদ উল্লাহ। তিনি কক্সবাজার থেকে গতকাল শুক্রবার সকাল ১০টায় বড়ঘোপ স্টীমারঘাটে পদার্পণ করলে উপজেলার প্রত্যন্ত এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক-সাংবাদিক, ব্যবসায়ী, কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের হাজার-হাজার গণমানুষ ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন তাকে। প্রায় শতাধিক যানবাহন শোভাযাত্রা সহকারে উপজেলা সদর হয়ে কৈয়ারবিল, দক্ষিণ ধুরুং, লেমশীখালী ও উত্তর ধুরুংয়ের বিভিন্ন এলাকার গণমানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ বর্ষিয়াণ জননেতা। এ সময় তার সাথে ছিলেন দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আখতার হোছাইন, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান জালাল আহমদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিচ খোন্দকার খোকনসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উত্তর কৈয়ারবিল বিন্দাপাড়ার এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫১ সনে জন্মগ্রহণকারী বিশিষ্ট শিক্ষাবিদ-সমাজসেবক ও সফল রাজনীতিক মাস্টার আহমদ উল্লাহর পিতা মরহুম আলহাজ্ব ফজল আহমদ ১৯৬৩-৬৭ সন পর্যন্ত কৈয়ারবিল (লেমশীখালীসহ) ইউপির মৌলিক ভোটে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। অত্যন্ত বন্ধুবাৎসল্য মাস্টার আহমদ উল্লাহ উপজেলা আ.লীগের সাবেক সভাপতি, কৈয়ারবিল ইউপির পরপর দু'বার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান, ধুরুং হাইস্কুলের অবসরপ্রাপ্ত জনপ্রিয় প্রধান শিক্ষক এবং বর্তমানে কুতুবদিয়া জামেয়া নুরানীয়া বালিকা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতিসহ বহু সামাজিক-সাংস্কৃতিক সংঘটনের সাথে সক্রিয়ভাবে জড়িত আছেন। প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মাস্টার আহমদ উল্লাহকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করে কুতুবদিয়ার ভাবমূর্তিকে সমুজ্জল করায় এলাকার জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার আপন সহোদর কৈয়ারবিল ইউপির বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সভাপতি জালাল আহমদ।