• Latest News

    গুরুতর নয় মুশফিকের চোট

    স্পোর্টস বার্তা:
    বাংলাদেশ দলের জন্য একটি সুসংবাদ। মুশফিকের ইনজুরি গুরুতর নয়। তার বাঁ পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির ধরণটিকে স্থানীয় স্পোর্টস বিশেষজ্ঞ ডাক্তাররা 'গ্রেড ওয়ান' মাত্রার বলে শনাক্ত করেছেন। ক্রিকেটারদের এ ধরনের ইনজুরি থেকে মাঠে ফিরতে সাধারণত ২ সপ্তাহ সময় লাগে। মুশফিক যেদিন থেকে ইনজুরিতে পড়েন, মাঠে ফিরে আসার সময় সীমাটি সেদিন থেকে হিসাব করা হবে। এ জন্য আশা করা হচ্ছে বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কও তাই টেস্ট সিরিজ শুরুর আগে বা এর আগেও মাঠে ফিরতে পারেন।

    বৃহস্পতিবার বাংলাদেশ দল যখন কিউইদের বিপক্ষে নেলসন ওভালে খেলছিল, তখন স্থানীয় নেলসন হাসপাতালে এমআরআই করা হয় মুশফিকের। দুই ঘন্টার মধ্যে তারা রিপোর্টও দিয়ে দেয়। সুখবরের রিপোর্টটি মাঠের প্রেসবক্সে এসে জানান বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: গুরুতর নয় মুশফিকের চোট Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান