• Latest News

    টেকনাফে নিখোঁজের দুই দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার



    শাহীনশাহ,টেকনাফ
    নিখোঁজের দুই দিন পর এক যুবকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাংয়ের রইক্ষ্যং গ্রামের রশিদ আহমদের ছেলে আমির উল্লাহ (২২)।

    ২৪ ডিসেম্বর শনিবার সকাল ১১ টার দিকে বাড়ীর পার্শ্ববর্তী একটি পুকুর থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়।
    প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গত দুই দিন পরিবারের সাথে অভিমান করে নিহত আমির উল্লাহ ঘর থেকে চলে যায়। সেই দিন থেকে আর বাড়ীতে ফিরে আসেনি। আত্মীয় স্বজন সম্ভাব্য সকল স্থানে খুঁজাখোঁজির এক পর্যায়ে পাশ্ববর্তী একটি পুকুরে তার মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করে।

    হোয়াইক্যং ফাঁড়ির পুলিশ ইনচার্জ রিপন কুমার দাস যুবকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

    এদিকে গত এক মাস আগে নিহত আমির উল্লাহর সাথে স্থানীয় কবির আহমদের কন্যা ইয়াছমিন আক্তারের বিয়ের কথা পাকাপোক্ত হয়। এ বিষয়ে নিহত আমির উল্লাহর সাথে পরিবারের মনো মালিন্য হয় বলে এলাকাবাসীরা জানান।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে নিখোঁজের দুই দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান