• Latest News

    রাজধানীতে ট্রাকের চাপায় দুই তরুণী নিহত

    রাজধানীর শ্যামপুর থানার ধুলাইপারে ট্রাকের চাপায় ২ তরুণী নিহত হয়েছেন।

    ধোলাইপাড় হাইস্কুলের পশ্চিম পাশে রবিবার রাত পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্যামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক শেখ ।


    নিহতরা হলেন, সুমনা আক্তার (১৬) ও ফারজানা আক্তার (১৮)। তারা স্থানীয় একটি কারাখানায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে পুলিশ জানিয়েছে।


    এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি আছেন আছিয়া (২৫) নামে আরেকজন।


    ওসি জানান, সেলিম ফ্যান ফ্যাক্টারির তিন শ্রমিক রাস্তার পাশ দিয়ে হেঁটে পূর্ব ধোলাইরপাড়ের বাসায় যাচ্ছিলেন। ধোলাইরপাড় মসজিদের কাছে বিপরীত দিক থেকে আসা একটি তাদের চাপা দিলে ঘটনাস্থলে ফারজানা মারা যান। সুমনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


    ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্ছু মিয়া বলেন, আহত অবস্থায় সুমনা ও  আছিয়াকে ঢামেকে আনা হয়। ৪৫ মিনিট পরে সুমনা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আছিয়ার অবস্থাও আশঙ্কাজনক।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রাজধানীতে ট্রাকের চাপায় দুই তরুণী নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান