• Latest News

    আফগানিস্তানে তেলবাহী ট্যাংকার-বাস সংঘর্ষে নিহত অন্তত ১৪

    পশ্চিম আফগানিস্থানে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে একটি বাসের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও ৪০ জনের মতো আহত হয়েছেন। রবিবার দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
    স্থানীয় কর্মকর্তারা জানান, বাসটি পশ্চিমাঞ্চলের হেরাত থেকে আফগানিস্থানের কাবুলের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

    ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র মোহাম্মদ নাসের মেহেরি জানান, আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

    এদিকে, পৃথক আরেকটি দুর্ঘটনায় চার ব্যক্তির মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনাটি শনিবারে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরজ প্রদেশে ঘটে। একটি বাস উল্টে গেলে চারজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা।

    আফগানিস্তানে নিয়মিত সড়ক দুর্ঘটনা ঘটে। রাস্তার ভঙ্গুর অবস্থার মধ্যে চালকদের দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলে প্রতি বছর কয়েকশ মানুষের মৃত্যু হয় দুর্ঘটনায়।

    সর্বশেষ চলতি বছরের মে মাসে দুটি বাস ও একটি তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে ৭৩ জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছিলেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আফগানিস্তানে তেলবাহী ট্যাংকার-বাস সংঘর্ষে নিহত অন্তত ১৪ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান