• Latest News

    এবার ‘হৃদয় অ্যান্ড ফ্রেন্ডস’র গান

    বিনোদন বার্তা:
    হৃদয় মিক্স-এর গান শুনেছেন হৃদয় খানের শ্রোতারা। এবার এ সংগীতশিল্পী আসছেন তার বন্ধুদের নিয়ে। আর গানগুলো হবে সব কালজয়ী! না, আগাম ঘোষণা নয়। কালজয়ী গানগুলো নতুন সংগীতায়োজনে গাইবেন হৃদয় খান ও তার বন্ধুরা।

    এমন কথাই বললেন এ সংগীত তারকা। বলেই শেষ নয়, এরমধ্যে ইউটিউবে প্রকাশও করেছেন এই উদ্যোগের প্রথম ভিডিও গান।
    দেশ বরেণ্য সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর দুটি গানের  সংমিশ্রণে একটি গান তৈরি করেছেন হৃদয়। গেয়েছেন হৃদয় ও আলিফ আলাউদ্দিন। আর সংগীতে সংগত দিয়েছেন গিটারিস্ট ফয়সাল আহমেদ।
    গান দুটি হলো, ‌'যে ছিল দৃষ্টির সীমানায়' ও 'শেষ করো না'।
    হৃদয় বলেন, ‌'আমি ছোটবেলা থেকেই এই গানগুলো গুনগুন করতাম। হতে পারে সেটা বাবার সুবাদে। তাই বরাবরই পুরনো অসাধারণ কথা-সুরের এই গানগুলোকে আমি নতুন করে প্রকাশ করতে চেয়েছি। আলাউদ্দিন আংকেল নতুন গানটি শুনেছে। তিনি খুব খুশি হয়েছেন।'

    হৃদয় আরও জানালেন, তিনি ও তার বন্ধুদের নিয়ে কালজয়ী এমন আরও কিছু গান করার প্রক্রিয়ায় আছি। এতে সংগীত পরিবারের সদস্যরা যুক্ত থাকবেন।


    তবে কি বছরের অন্যতম চমক ‌‌'হৃদয় মিক্স' থেকে সরে যাচ্ছেন? হৃদয় বলেন, 'না না। তা হবে কেন! এ বছর দিচ্ছি দিচ্ছি করেও হৃদয় মিক্স-৪ প্রকাশ করতে পারিনি। তবে প্রজেক্টের কাজ অনেক আগেই শেষ। আমার নতুন একক অ্যালবাম প্রকাশের আগে সেটি প্রকাশ করতে পারছি না বলে দুঃখিত।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: এবার ‘হৃদয় অ্যান্ড ফ্রেন্ডস’র গান Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান