• Latest News

    ভিডিওতে তাহসান-ইমরান, সঙ্গে সুজানা

    বিনোদন বার্তা:
    কক্সবার্তা ডট কম
    সাম্প্রতিক সংগীতের দুই সুপারহিট তাহসান ও ইমরান। দু'জনে একসঙ্গে কাজ করেছেন একটাই, দ্বৈত অ্যালবাম 'মন কারিগর'-এ। এতে রবিউল ইসলাম জীবনের কথায় ইমরানের সুর-সংগীতে কণ্ঠ দিয়েছেন তাহসান।
    বছরের শুরুতে গেল ভালোবাসা দিবসে সিডি চয়েসের ব্যানারে প্রকাশিত গানগুলো ভালো জনপ্রিয়তা পেয়েছিল, এটাই স্বাভাবিক। তবে সেই শুরু সেই শেষ।
    মাঝে দুজনকে একসঙ্গে পাওয়া যায়নি নতুন গানে। তবে একমাত্র অ্যালবামের সফলতার সুর আরও ছড়িয়ে দিতে বছরের শেষে এসে নতুন উদ্যোগ নিয়েছেন দু'জনে।
    জানালেন, এবারই প্রথম একই ভিডিওতে দেখা যাবে তাদের! আজ শনিবার ঢাকার অদূরের একটি ইট খোলাতে তাহসান-ইমরানের শুটিং হয়েছে উদয়-অস্ত।
    ইমরান বাংলা ট্রিবিউনকে জানান, 'মন কারিগর' অ্যালবামে তাহসানের গাওয়া 'কেউ না জানুক' গানটির ভিডিওতে অংশ নিয়েছেন দুজনে। এটি নির্মাণ করছেন মিজানুর রহমান আরিয়ান।
    তিনি বলেন, 'এটা খুবই আনন্দের বিষয়। তাহসান ভাইয়ের জন্য প্রথম গান করলাম। সেটি থেকে ভালো সাড়া পেলাম। এবার ভিডিওতেও দুজনে স্ক্রিন শেয়ার করবো। শ্রোতাদের জন্য এটা ভালো চমক হবে, আশা করছি।'

    চমক এখানেই শেষ নয়। তাহসান-ইমরানের প্রথম ভিডিও বলে কথা। অনেক বাজেটের এই ভিডিওতে আরও থাকছেন সময়ের আরেক জনপ্রিয় মডেল সুজানা জাফর। তার সঙ্গে জুটি বেঁধেছেন এবিএম সুমন।
    পুরো ভিডিওটির শুটিং আজ (শনিবার) সন্ধ্যা নাগাদ শেষ হয়েছে। আর ভিডিওটি প্রকাশ পাচ্ছে এই ডিসেম্বরেই, সিডি চয়েসের অন্তর্জালে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ভিডিওতে তাহসান-ইমরান, সঙ্গে সুজানা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান