• Latest News

    জাজের নতুন নায়িকা "ফারিন"

    বিনোদন বার্তা:
    প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তিন নায়িকার। তারা হলেন মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, জলি।
    এবার আরো এক নতুন নায়িকার আগমন হলো ঢাকাই চলচ্চিত্রে। জাজের নতুন নায়িকা হলেন হূমাইরা ফারিন খান।
    সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফারিনকে জাজের পরবর্তী ছবি 'ধেৎতেরিকি' ছবির নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জাজ কর্ণধার আবদুল আজিজ ছাড়াও চলচ্চিত্রাঙ্গনের অনেকেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফারিন হবেন 'ধেৎতেরিকি' ছবির নায়িকা। তার বিপরীতে থাকবেন রোশন। এছাড়া আগামীতে জাজের হয়ে তিনি বেশ কিছু ছবিতে কাজ করবেন। একইসঙ্গে যৌথ প্রযোজনার ছবিতেও ফারিন অভিনয় করবেন। সবার কাছে দোয়া চেয়ে ফারিন বলেন, আগামীতে চলচ্চিত্রের জন্য ভালো কিছু করতে চাই। জাজ আমাকে চলচ্চিত্রে কাজের সুযোগ দিয়েছে সে কারণে আমি তাদের কাছে কৃতজ্ঞ।
    যৌথ প্রযোজনায় নির্মিত ধেৎতেরিকি
    ছবিতে ফারিন-রোশন ছাড়াও অভিনয় করবেন নুসরাত ফারিয়া, আরেফিন শুভ প্রমুখ। আগামী মাসেই ছবির কাজ শুরু হবে। পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। জানা গেছে, সাভারের মেয়ে ফারিন
    টুকটাক র্যাম্প মডেলিংয়ের সঙ্গে জড়িত।
    পাশাপাশি তিনি কয়েকটি ফ্যাশন হাউজের বিলবোর্ডের মডেল হয়েছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জাজের নতুন নায়িকা "ফারিন" Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান