• Latest News

    বগুড়ার গৃহবধূ আদরী বেগম এখন জোবায়ের!

    দেশ বার্তা:
    বগুড়ার শাজাহানপুরের গৃহবধূ আদরী বেগম এখন জোবায়ের আহমেদ আকাশে রুপান্তরিত হয়েছেন। এ নিয়ে পুরো উপজেলায় বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার দুপুরে ইসলামী শরিয়াহ মোতাবেক আকিকার মাধ্যমে এই নাম ধারণ করা হয়। নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ায় তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে প্রতিদিন হাজারো নারী-পুরুষ ভিড় জমাচ্ছে।
    উপজেলার চোপীনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া ফকির পাড়া গ্রামের দিনমজুর উল্লাস ফকিরের ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে আদরী খাতুন (১৯) প্রথম সন্তান।

    এক বছর আগে আমরুল ইউনিয়নের ডেমাজানি গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুল করিমের সঙ্গে আদরী খাতুনের বিয়ে হয়। ৭ মাস ঘর-সংসার করার পর পারিবারিক সমস্যার কারণে ৩ মাস আগে উভয়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। তখন থেকেই আদরী বেগম বাবার বাড়িতে অবস্থান করছিল।

    আদরী বেগম জানান, গত ২৮ সেপ্টেম্বর রাত ১০টার দিকে প্রতিদিনের মত খাওয়া-দাওয়া শেষে বিছানায় ঘুমিয়ে পড়েন। পর দিন সকালে ঘুম থেকে জেগে দেখেন তার শারীরিক আকৃতির পরিবর্তন হয়েছে। ঘটনাটি তার দাদা-দাদী, ফুফা ও প্রতিবেশি চাচা স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানান।
    ইউপি সদস্য আবুল ফকির জানান, বিষয়টি জানার পর তিনি নিজে শারীরিক পরিবর্তনের বিষয়টি প্রত্যক্ষ করেন। এরপর স্থানীয় ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি অবগত করে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

    শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিষয়টি জানার তাকে ডেকে সরাসরি কথা বলা হয়। তবে তিনি জানান ডাক্তারী পরীক্ষার পর নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।

    শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতারব হোসেন জানান, নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার বিষয়টি নিশ্চিত হতে দু'ভাবে পরীক্ষা চালাতে হবে। প্রথমতঃ স্ব-শরীরে প্রত্যক্ষ করতে হবে এবং দ্বিতীয়টি ডাক্তারি পরীক্ষায় নিশ্চিত হতে হবে। নিশ্চিত হওয়ার পর শারীরিক সুস্থতার জন্য তার ছোট্ট অস্ত্রোপচার করাতে হবে। অস্ত্রোপচার করানো না হলে শারীরিকভাবে সম্পূর্ণতা আসবে না। তবে তাড়াহুড়ার কিছু নেই।
    পুরুষে রূপান্তরিত হওয়া জোবায়ের আহমেদ আকাশ জানান, তার এই পরিবর্তনে তিনি অসন্তষ্ট নন। বরং শারীরিকভাবে সুস্থ হয়ে একজন পুরুষের মতই জীবনযাপন করতে চান তিনি।



    #বিডিফেইস ডট নেট।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বগুড়ার গৃহবধূ আদরী বেগম এখন জোবায়ের! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান