• Latest News

    মাশরাফির কুমিল্লা কে হারাতে পেরে আমরা উচ্ছ্বসিত - তামিম ইকবাল

    স্পোর্টস বার্তা:
    বিপিএলে'র প্রথম খেলায় বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা'র নেতৃত্বধীন কুমিল্লাকে হারানোকে শুভ সূচনা হিসেবেই দেখছেন চিটাগাং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষের সাংবাদ সম্মেলনে এমনটাই বলছিলেন বাংলাদেশ দলের এ মারকুটে ব্যাটসম্যান। তিনি বলেন 'কুমিল্লাকে হারিয়েছি, এটা অতোটা আনন্দদায়ক না। কিন্তু মাশরাফিকে হারিয়েছি, এইটা আনন্দদায়ক।'

    'আমি আমার দলের লোকাল ক্রিকেটারদের একটা কথাই বলেছি যে, আমাদের দলে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড় আছে। তোমরা তাদের ছায়া হয়ে থেকো না। এই বিপিএল আমাদের টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট এখন আগের মতো নাই যে দশটা ম্যাচের মধ্যে দশটাই হারে। আমরা এখন নিয়মিত ম্যাচ জিতি, উই আর আ কোয়াইট স্ট্রং টিম। ওদেরকে (বিদেশীদের) তুমি দেখাও যে হোয়াট ইউ আর।

    তার আউটের বিষয়ে একপ্রশ্নের জবাবে তামিম বলেন 'রান আউট হয়ে গেছি আর কি… আমি নিশ্চিত এটা ও (বিজয়) নিজেও ইচ্ছা করে করেনি। আমি মনে করেছিলাম ওটা ২ রান হয়ে যেত। এটা ক্রিকেটে আসলে হবেই। আগামী ১০ ম্যাচে হয়তো আরও পাঁচবারও হতে পারি। আমি নিশ্চিত ওর ইনটেনশন ঠিক ছিল আমারও ঠিক ছিল। মিস কমিউনিকেশনের কারণে ভুল হয়ে গেছে।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মাশরাফির কুমিল্লা কে হারাতে পেরে আমরা উচ্ছ্বসিত - তামিম ইকবাল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান