• Latest News

    বাবা,বড়ভাই, বন্ধু অনন্য চরিত্রের অধিকারী মাশরাফি -তামিম ইকবাল

    স্পোর্টস বার্তা:
    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার আন্তর্জাতিক ক্রিকেট ১৫ বছর পূর্তিতে ক্রিক-ইনফোর এক সাক্ষাতকারে মাশরাফি বিন মর্তুজা নেতৃত্ব, অনুপ্রেরণাদায়ক চরিত্র নিয়ে কথা বলেন বাংলাদেশ দলের মারকুটে ওপেনার তামিম ইকবাল। তিনি ক্রিক-ইনফো কে বলেন,
    'আমাদের বাংলাদেশ দলে মাশরাফি ভাই এমন একজন ব্যক্তি, যিনি দলকে পূর্ণতা দিয়েছেন। দলে তার ভূমিকা বড় ভাই, বন্ধু কিংবা বাবার মতো। আমাদের অনেকের চেয়ে তিনি মাত্র পাঁচ বছরের বড়, কিন্তু আমি এবং আরো অনেকে তাকে বাবার মতো দেখি।'

    আমি মনে করি, মিলিয়ন ডলারেও মাশরাফি ভাইয়ের ব্যক্তিত্ব কেনা যাবে না, 'দলে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। আপনি মিলিয়ন ডলারেও তার ব্যক্তিত্ব কিনতে পারবেন না, অধিনায়ক কিংবা পারফরমারও না। তিনি এমন একজন ব্যক্তি যার দ্বারা সবাই আকৃষ্ট হয়। আমি বলব, আমাদের ক্রিকেট এই পর্যায়ে উঠে আসার পেছনে তার ব্যক্তিত্ব ব্যাপক ভূমিকা পালন করেছে।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বাবা,বড়ভাই, বন্ধু অনন্য চরিত্রের অধিকারী মাশরাফি -তামিম ইকবাল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান