• Latest News

    শর্ত মানলে তরঙ্গ ফেরত পাবে সিটিসেল

    দেশ বার্তা:
    শর্ত মানলে  সিটিসেলকে তরঙ্গ বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ১৯ নভেম্বরের মধ্যে পাওনা একশ কোটি টাকা পরিশোধ করার শর্তে তরঙ্গ ফেরত পেতে পারে সিটিসেল। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ নির্দেশ দিয়েছেন।

    এর আগে গত মঙ্গলবার তরঙ্গ বরাদ্দ খুলে দিতে সিটিসেলের করা আপিলের শুনানি শেষে আজ  ৩ নভেম্বর আদেশের দিন ধার্য করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
    আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। বিটিআরসি'র পক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

    সিটিসেলের আইনজীবী মোস্তাফিজুর রহমান শুনানিতে বলেন, 'আপিল বিভাগের আগের রায়ে বলা হয়েছিল, দাবিকৃত টাকার যে অংশ আমরা স্বীকার করি, তার দুই তৃতীয়াংশ সিটিসেলকে জমা দিতে হবে। আমরা সেই আদেশ মোতাবেক দুই-তৃতীয়াংশ টাকা দেই।এ টাকা দেওয়ার পরও তরঙ্গ স্থগিত ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।'
    পাওনা টাকা না দেওয়ায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)।

    বিটিআরসির এ সিদ্ধান্ত স্থগিত চেয়ে গত ২৪ অক্টোবর আবেদন করে সিটিসেল। এ আবেদনের পর ২৫ অক্টোবর অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। গতকাল শুনানির জন্য আবেদন করা হলেও তা হয়নি। মঙ্গলবার এবিষয়ে দুপক্ষের শুনানি গ্রহণ করেন আপিল বিভাগ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শর্ত মানলে তরঙ্গ ফেরত পাবে সিটিসেল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান